ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ভোট ছাপানোর চিন্তা করলে বহিষ্কার, বিএনপির প্রার্থী শ্যামলের হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে দলটির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা চাই মানুষ তার ভোট নিজে কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবে। এই ক্ষেত্রে আমাদের অতি উৎসাহী কোন নেতাকর্মী বাঁধা প্রদান করলে বা ভোট ছাপানোর কথা চিন্তা করলেও তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দল থেকে বহিস্কার করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এ সময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ভোট ডাকাতির কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। আজকে যদি আমরাও ভোট ডাকাতির সাথে জড়িত হয়, তিনদিন পর আমাদেরও আওয়ামী লীগের মতন বিদায় হতে হবে। তাই এই কথাটা আমাদের নেতাকর্মীদের স্মরণ রাখতে হবে। কারণ আওয়ামী লীগ ভারতে পালিয়েছে,আমাদের তো ভারতেও জায়গা নেই। আমাদের ঝাঁপ দিতে হবে বঙ্গোপসাগরে। আমরা চাই না এই দেশ থেকে পালিয়ে যেতে। আমরা চাই জনগণের ভোটের অধিকার।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন ও সাবেক পৌর হাফিজুর রহমান মোল্লা কচি প্রমূখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ অবসানে ইরানের দুই শর্ত: ক্ষতিপূরণ ও আগ্রাসন বন্ধের নিশ্চয়তা দাবি

ভোট ছাপানোর চিন্তা করলে বহিষ্কার, বিএনপির প্রার্থী শ্যামলের হুঁশিয়ারি

আপডেট সময় : ০১:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬