আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটদানের জন্য নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
সালীম আহমাদ খান জানান, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। প্রেরিত ব্যালটগুলোর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন প্রবাসী তাঁদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন প্রবাসী ভোটার ইতিমধ্যে তাঁদের ভোটদান সম্পন্ন করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন প্রবাসী ভোটার তাঁদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এসব জমা পড়া ব্যালটের মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।
রিপোর্টারের নাম 























