ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

কর্মীদের মারধর করে জামায়াতের অফিস ভাঙচুর বিএনপি নেতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার দর্শনা উজলপুর গ্রামে কর্মীদের মারধর করে জামায়াতের অফিস ভাঙচুর করা হয়েছে। দর্শনার বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশারফ হোসেন জানান, আমরা ওয়ার্ড কার্যালয়ে বসেছিলাম, রাত ১০টার দিকে বিএনপির মিছিল থেকে মদ্যপান অবস্থায় দর্শনা সাংগঠনিক থানার সদস্য আসলাম ও তার সহযোগী শাজাহান জামায়াত কার্যালয়ে এসে কর্মীদের ধাক্কাধাক্কি ও গালিগালাজ করে। এ সময় জামায়াত কর্মীরা তাদেরকে অফিস থেকে বের করে দিলে তারা লাঠিসোটা নিয়ে জামায়াত অফিসে হামলা ও কর্মীদেরকে মারধর করে। এতে জামায়াতের ২ জন মারাত্মক জখম হয়।

বিজ্ঞাপন

তারা হলেন দক্ষিণ চাঁদপুর গ্রামের হাসান তারেক ও মেহেদী হাসান। একজনের চোখের কাছে ফেটে গেছে অপরজনের মাথা ফেটে গেছে । আহতদেরকে দেখার জন্য দর্শনা জামায়াতের পৌর শাখার আমির সাহিকুল আলম অপু ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপরেও হামলা করে বিএনপির কর্মীরা । পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তিনি। ঘটনাস্থল থেকে দর্শনা ফেরার পথে বিএনপির কিছু উশৃংখল যুবক গতকাল রাত এগারোটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত তাকে মারার জন্য বাসস্ট্যান্ডে আটকে রাখে। পরে যৌথবাহিনী হস্তক্ষেপে তিনি মুক্ত হন।

ঘটনার পর ওই দর্শনা বাসস্ট্যান্ডে বিএনপি সন্ত্রাসীরা জড়ো হতে থাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। বর্তমানে জামায়াতের কর্মীরা চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জামায়াত মামলার প্রস্তুতি নিচ্ছে।

চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী জামায়াতের জেলা আমির মো. রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের দেখতে যান ও তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি এ হামলাকে ন্যাক্কারজনক দাবি করেন। ঘটনার সুষ্ঠু বিচার না হলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে । তিনি জামায়াত কর্মীদের শান্ত থাকার জন্য আহবান জানান ।

বিএনপি হামলা করলেও দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, বেগমপুর ইউনিয়নের উজলপুরে জামায়াতও বিএনপির সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এতে তিনজন আহত হয়েছে । দুজন জামায়াতের, একজন বিএনপির। এ ঘটনায় জামায়াতের অফিস ভাঙচুর করা হয়েছে । বিএনপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে ও জামায়াতে পক্ষ থেকে অভিযোগ পেলে নির্বাচন অনুসন্ধানও বিচারক কমিটি বরাবর আবেদন করা হবে। এই কমিটি পরবর্তী পদক্ষেপ নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে যুবদল কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার: সংঘর্ষের জেরে হত্যাকাণ্ড, গ্রেপ্তার ১

কর্মীদের মারধর করে জামায়াতের অফিস ভাঙচুর বিএনপি নেতার

আপডেট সময় : ০১:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬