ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সরিষাবাড়ীতে বিএনপি প্রার্থীকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে উপজেলা গণঅধিকার পরিষদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় দলটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলুর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে এই সংহতি প্রকাশ করেন। সভায় জানানো হয়, বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং নির্বাচনী পরিবেশ বিবেচনায় তারা বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের পক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

সমর্থন ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক আরিফ তালুকদার, যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, সুজন সরকার এবং উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মুরাদ হাসান। এছাড়া সদস্য সচিব শাকিল আহমেদ ও যুগ্ম সদস্য সচিব সজীব মিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

নির্বাচনী মাঠে এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক আল-আমিন মিলু জানান, তাদের দলের নির্ধারিত প্রার্থী ইকবাল হোসেন (ট্রাক প্রতীক) বর্তমানে নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয় নেই। এমতাবস্থায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও গণতন্ত্র রক্ষার আন্দোলনকে বেগবান করতে তারা ধানের শীষের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। ঐক্যের বৃহত্তর স্বার্থে এখন থেকে গণঅধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মী ফরিদুল কবীর তালুকদার শামীমের পক্ষে প্রচার-প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।

এই সমর্থনের ফলে সরিষাবাড়ী নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থীর অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি নেতৃবৃন্দও গণঅধিকার পরিষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে জয়ের লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে যুবদল কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার: সংঘর্ষের জেরে হত্যাকাণ্ড, গ্রেপ্তার ১

সরিষাবাড়ীতে বিএনপি প্রার্থীকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ

আপডেট সময় : ০১:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬