ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের পুনরায় অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পুলিশের বাধা উপেক্ষা করে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা পর পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’র নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় তাদের সরিয়ে দেওয়ার পর রাতে আবার তারা মোড়টি দখলে নেয়।

জাতিসংঘের অধীনে ‘হাদি’ হত্যার তদন্তের দাবিতে আন্দোলনরত ‘ইনকিলাব মঞ্চ’র নেতাকর্মীরা গতকাল থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। শুক্রবার বিকেলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এর প্রতিবাদে তারা শাহবাগ মোড় অবরোধ করে। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ দ্বিতীয় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে, প্রায় দুই ঘণ্টা পর তারা আবারও শাহবাগ মোড়ে ফিরে এসে অবস্থান নেয়।

এই সংঘর্ষের সময় ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন বলে জানা গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তার সহযোগী ওবাইদুর রহমান সোহান দাবি করেছেন।

এদিকে, শুক্রবার রাতে ‘ইনকিলাব মঞ্চ’ তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মে মাসেও অপরিবর্তিত থাকছে এলপিজির দাম, বাড়ল অটোগ্যাসের দর

শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের পুনরায় অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আপডেট সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬