ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফুলবাড়ীতে ছাত্রশক্তি নেতাকে ছাত্রদলের উপর্যুপরি হামলা, গুরুতর আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আযান আহমেদ শাওনের উপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় ফুলবাড়ী শহরের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শাওনকে সহকর্মীরা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ছাত্রলীগের কুড়িগ্রাম জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা ছাত্রদল একটি শোডাউনের আয়োজন করে। অন্যদিকে, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা এনসিপি একটি বিক্ষোভ মিছিলের ডাক দেয়। মিছিল শেষে এনসিপি নেতাকর্মীরা নিজ গন্তব্যে ফেরার পথে শহরের জিরো পয়েন্টে ছাত্রদলের একটি দল শাওনের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।

আযান আহমেদ শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ করেছেন যে, স্থানীয় ছাত্রদল নেতা হামিদুল, আদম আলী এবং বিজয় চন্দ্রের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এনসিপি ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু জানান, ছাত্রদলের হামলায় শাওনের নাকের হাড় ভেঙে যায়। প্রাথমিকভাবে তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন বলেন, তিনি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে পরে শুনেছেন এনসিপির মিছিল শেষে ছাত্রদলের ছেলেদের সাথে ধাক্কাধাক্কি হয়েছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে সবারই রাজনীতি করার অধিকার রয়েছে। অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে একসাথে আন্দোলন ও রক্ত ঝরানোর স্মৃতিচারণ করে তিনি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয় বলে মন্তব্য করেন।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানিয়েছেন, হামলার ঘটনায় এনসিপির পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান হামলায় সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ, ঢাকা সফরের আগ্রহ প্রকাশ ইউএই প্রেসিডেন্টের

ফুলবাড়ীতে ছাত্রশক্তি নেতাকে ছাত্রদলের উপর্যুপরি হামলা, গুরুতর আহত

আপডেট সময় : ০২:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬