ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

তীব্র শীতে শীতার্তদের পাশে রূপালী ব্যাংক, বিতরণ কম্বল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উষ্ণতা নিশ্চিত করতে এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে, ব্যাংকটি সম্প্রতি রাজধানীর দিলকুশা এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যক্তিগতভাবে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এবং এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের জন্য ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রশংসা করেন। কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, “রূপালী ব্যাংক সবসময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকে। শীতের এই সময়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান এবং মো. মইন উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও, উপমহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, মো. আব্দুল হালিম, মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া, মো. শফিকুর রহমান এবং রুকন আহমেদ লিখনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এই মহৎ কার্যক্রমে সহায়তা করেন।

উল্লেখ্য, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে রূপালী ব্যাংক প্রতি বছরই এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি সমাজের প্রতি তার অঙ্গীকার পূরণে সচেষ্ট রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ায় কারিগরি শিক্ষায় যুগান্তকারী পরিবর্তনের আহ্বান শিক্ষামন্ত্রীর

তীব্র শীতে শীতার্তদের পাশে রূপালী ব্যাংক, বিতরণ কম্বল

আপডেট সময় : ০৬:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬