ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থানে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত ওসমান হাদির হত্যার বিচার চেয়ে জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচারের দাবিতে শুক্রবার বিকেলে এই অবস্থান কর্মসূচির ডাক দেয় ইনকিলাব মঞ্চ। ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের চেষ্টা করেন। তবে কর্মসূচি চলাকালীন পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। একই সঙ্গে লাঠিপেটা করে নেতাকর্মীদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশের এমন আকস্মিক অ্যাকশনে এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিহত ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। এছাড়া ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে অবস্থান করছিলেন।

আন্দোলনকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরছিলেন, কিন্তু পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশের এই অ্যাকশনের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ায় কারিগরি শিক্ষায় যুগান্তকারী পরিবর্তনের আহ্বান শিক্ষামন্ত্রীর

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থানে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ

আপডেট সময় : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬