ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডি ও স্ত্রীর জামিন শুনানি রোববার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনের জামিন শুনানি আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। গত ১১ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের মামলায় তারা বর্তমানে কারাবন্দি রয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, আদালত শুনানির জন্য এই তারিখ নির্ধারণ করেছেন।

এদিকে, গৃহকর্মী নির্যাতনের এই ঘটনায় সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘সেইভ আওয়ার উইমেন-বাংলাদেশ’ নামের একটি সংগঠন সিএমএম আদালতের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

গত রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তরার বাসা থেকে সাফিকুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সোমবার আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে, শিশু নির্যাতনের অভিযোগে গৃহকর্মীর বাবা গোলাম মোস্তফা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, উত্তরার ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসায় নিরাপত্তাকর্মীর মাধ্যমে গোলাম মোস্তফার মেয়েকে গত বছরের জুন মাসে কাজে পাঠান। মেয়ের বিয়েসহ যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গত ২ নভেম্বর মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে গোলাম মোস্তফা জানতে পারেন, এরপর থেকে মেয়েটিকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

গত ৩১ জানুয়ারি বিথী গোলাম মোস্তফাকে ফোন করে জানান যে তার মেয়ে অসুস্থ এবং তাকে নিয়ে যেতে বলা হয়। মেয়েকে আনতে গেলে গোলাম মোস্তফা তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত দেখতে পান। মেয়েটি কথাও বলতে পারছিল না। কারণ জিজ্ঞাসা করলে বিথী কোনো সদুত্তর দিতে পারেননি। এরপর মেয়েটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেয়েটি জানায় যে, তাকে প্রায়ই মারধর করা হতো এবং গরম খুন্তি দিয়ে ছেঁকা দেওয়া হত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডি ও স্ত্রীর জামিন শুনানি রোববার

আপডেট সময় : ০৯:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬