ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচনের ব্যালট পেপার বিতরণে শেষ মুহূর্তের প্রস্তুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ১১৬টি সংসদীয় আসনে ইতোমধ্যে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বাকি আসনগুলোতে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, কিছু আসনে আদালতের নির্দেশে এবং শেষ মুহূর্তে কিছু প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ার কারণে ব্যালট পুনর্মুদ্রণের প্রয়োজন হওয়ায় বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সামগ্রিকভাবে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে অপতথ্য ও তথ্যের অপপ্রচার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আখতার আহমেদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর এবং আক্রমণাত্মক কনটেন্ট অপসারণের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তিনি আরও স্পষ্ট করেন যে, নির্বাচন কমিশন ইন্টারনেটের গতি কমানোর মতো কোনো পদক্ষেপের পক্ষে নয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী টহল ব্যবস্থা কার্যকর রয়েছে। সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে নেমে নির্বাচনকে কেন্দ্র করে তাদের দায়িত্ব পালন শুরু করেছে।

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, কমিশন তাদের কাছে নির্দিষ্ট কোনো পর্যবেক্ষণের বিষয়ে জানতে চায়নি। তবে তারা কমিশনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অবহিত হয়েছেন।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, বিদেশ থেকে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সেগুলো গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কারণে কিছু ব্যালট আসতে বিলম্ব হলেও মধ্যপ্রাচ্যে ব্যালট আটকে থাকার কোনো তথ্য কমিশনের কাছে নেই।

বৈঠক শেষে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইয়াবস বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। তিনি নির্বাচন কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, ইইউ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত দেখতে আগ্রহী। উল্লেখ্য, ৩০০টি সংসদীয় আসনে ইইউ পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং স্বল্পমেয়াদে আগত পর্যবেক্ষকরাও শীঘ্রই মাঠে নামবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করলেন সদ্যবিদায়ী গভর্নরের উপদেষ্টা

জাতীয় নির্বাচনের ব্যালট পেপার বিতরণে শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেট সময় : ০৬:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬