ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জাতীয় মাছ ইলিশের উৎপাদনে উদ্বেগজনক পতন: কারণ ও সংকট উত্তরণের পথ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় মাছ ইলিশের উৎপাদনে উদ্বেগজনক নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। সরকারি জরিপ অনুযায়ী, টানা দুই অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, চলতি অর্থবছরে উৎপাদন আরও কমতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নদীর নাব্য হ্রাস, পলি জমে ডুবোচর সৃষ্টি, জলবায়ু পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, প্লাস্টিক দূষণ, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত মাছ আহরণ, জাটকা নিধন, ট্রলিং বোটের অনিয়ন্ত্রিত শিকার এবং নদী-সমুদ্রের বাস্তুতন্ত্রের পরিবর্তনের সম্মিলিত প্রভাবে দেশের ইলিশ উৎপাদন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কয়েক বছর ধরে ইলিশ উৎপাদনে স্থবিরতা থাকলেও সম্প্রতি তা স্পষ্টভাবে নিম্নমুখী হয়েছে। মৎস্য অধিদপ্তরের মৎস্য সম্পদ জরিপ বিভাগের উপপরিচালক মনিষ কুমার মণ্ডল জানান, ২০২৩-২৪ অর্থবছরে দেশে মোট পাঁচ লাখ ২৯ হাজার ৪৮৭ টন ইলিশ উৎপাদিত হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮৮ টনে, অর্থাৎ এক বছরের ব্যবধানে উৎপাদন কমেছে প্রায় সাড়ে পাঁচ শতাংশ। চলতি অর্থবছরের চূড়ান্ত হিসাব এখনো প্রকাশ না হলেও মাঠপর্যায়ের প্রাথমিক তথ্য বলছে, এবারের পরিস্থিতি আরো আশঙ্কাজনক। মৎস্য অধিদপ্তরের প্রাথমিক ধারণা অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ইলিশ উৎপাদন চার লাখ টনের কাছাকাছি, যা কোনোভাবেই আগের বছরের লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পারবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, আষাঢ়-শ্রাবণের ভরা মৌসুমেও উপকূলীয় অঞ্চলের জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। বঙ্গোপসাগর থেকে মেঘনা, যমুনা ও তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীপথে একই চিত্র। মাছের সংকটের পাশাপাশি দাদন ও ঋণের চাপে বিপাকে পড়েছেন জেলেরা, ফলে উপকূলীয় অর্থনীতিতেও স্থবিরতা নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর সংরক্ষণ ও কঠোর আইন প্রয়োগ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। তাদের মতে, ইলিশের বর্তমান সংকট দীর্ঘায়িত হলে তা দেশের খাদ্যনিরাপত্তা, জীববৈচিত্র্য এবং জাতীয় অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গবেষণা অনুযায়ী, ইলিশের জীবনচক্র ও প্রজনন সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরশীল। ডিম ছাড়ার জন্য পূর্ণবয়স্ক ইলিশ গভীর সমুদ্র থেকে মিঠাপানির নদ-নদীতে আসে। দেশে এ ধরনের ছয়টি প্রধান প্রজনন ক্ষেত্র চিহ্নিত করা হলেও বর্তমানে এসব পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঁতরে মরক্কো থেকে স্পেনে ঢুকলেন হাজারো অভিবাসী

জাতীয় মাছ ইলিশের উৎপাদনে উদ্বেগজনক পতন: কারণ ও সংকট উত্তরণের পথ

আপডেট সময় : ০৯:৫৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬