ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাঘাইছড়িতে বিজিবি’র বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩০ জুলাই দিবাগত রাতে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে একটি আভিযানিক দল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ১০টা ১৫ মিনিটে দুজন অজ্ঞাত ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে উক্ত এলাকায় প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি (চায়না) পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঁতরে মরক্কো থেকে স্পেনে ঢুকলেন হাজারো অভিবাসী

বাঘাইছড়িতে বিজিবি’র বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬