ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনে জমা পড়েছে ৩৪৫ অভিযোগ, জরিমানা আদায় প্রায় ২৩ লাখ টাকা নতুন নিউজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) এ পর্যন্ত মোট ৩৪৫টি অভিযোগ জমা পড়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযোগের মধ্যে বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ১৪৪টি এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে ২০১টি অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে মোট ২১২টি মামলা দায়ের করেছেন। এই মামলাগুলোর মাধ্যমে মোট ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অন্যদিকে, ইলেক্ট্রোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ১৫টি অভিযোগের সংক্ষিপ্ত বিচারকার্য সম্পন্ন করেছে। এর ফলে ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সকল অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করলেন সদ্যবিদায়ী গভর্নরের উপদেষ্টা

জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনে জমা পড়েছে ৩৪৫ অভিযোগ, জরিমানা আদায় প্রায় ২৩ লাখ টাকা নতুন নিউজ

আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬