ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ চান ইউরোপীয় ইউনিয়ন

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে ইইউ-এর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস এই প্রত্যাশা ব্যক্ত করেন।

নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইভারস ইজাবস বলেন, “আমরা এখানে কোনো উপদেশ দিতে আসিনি, বরং নির্বাচনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের মূল লক্ষ্য হলো নির্বাচন পর্যবেক্ষণ করা এবং এটি যেন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা।” তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে পূর্বে পর্যবেক্ষক পাঠানো হয়েছে এবং আসন্ন নির্বাচনে আরও পর্যবেক্ষক যুক্ত হবেন।

ইইউ পর্যবেক্ষক দলের প্রধান জানান, সিইসি-এর সঙ্গে নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ইউরোপীয় ইউনিয়ন দেশের ৩০০টি আসনে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করলেন সদ্যবিদায়ী গভর্নরের উপদেষ্টা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন

আপডেট সময় : ০৬:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬