ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

যাত্রীর পেট থেকে ৬ হাজারেরও বেশি ইয়াবা মিললো শাহজালালে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. পান্নু হাওলাদার (৩০) নামে এক মাদক কারবারিকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন গ্রেফতার করেছে। এ সময় তার পাকস্থলী থেকে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১ নভেম্বর) রাতেই ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানিয়েছে, ওই ব্যক্তি কক্সবাজার থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে আটক করা হয়। পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে আনা হলে তিনি স্বীকার করেন যে তার পাকস্থলীতে ইয়াবা রয়েছে। এরপর চিকিৎসকের কাছে নেওয়া হলে এক্স-রে করে তার পেটে ডিম্বাকৃতির অনেকগুলো বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।

এরপর তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে তার পায়ুপথ দিয়ে কসটেপে মোড়ানো ১৩৬টি পোটলা বের করে আনা হয়। এই পোটলাগুলো খোলার পর মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জানা গেছে, পান্নু হাওলাদার বেশ কিছুদিন ধরেই মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, পেটের ভেতরে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই অবাক করার মতো। তিনি আরও বলেন, বিমানবন্দরকে ঘিরে যেকোনো ধরনের মাদক চোরাচালান বা অবৈধ কার্যক্রম ঠেকাতে আমরা সব সময় সতর্ক আছি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্মার্ট নজরদারিতে শরীয়তপুর: ১২০টি এআই ক্যামেরার আওতায় পুরো শহর

যাত্রীর পেট থেকে ৬ হাজারেরও বেশি ইয়াবা মিললো শাহজালালে

আপডেট সময় : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫