ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আইয়ুব বাচ্চু, ববিতা ও ওয়ারফেজসহ ১০ গুণীজন পাচ্ছেন একুশে পদক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এ বছর একুশে পদকে ভূষিত হচ্ছেন দেশের ১০ জন বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি প্রয়াত আইয়ুব বাচ্চু এবং দেশবরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, চলচ্চিত্রে অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে প্রয়াত আইয়ুব বাচ্চু, ব্যান্ড সংগীতে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসের শেষ দিকে সরকার ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান করেছিল। ৩০শে অক্টোবরের মধ্যে এই মনোনয়ন প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। গত ২৯শে জুলাই তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিবরণীতে জানানো হয়েছিল, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, সব মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং পূর্ববর্তী একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়।

প্রতি বছরই ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা ইত্যাদি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে সরকারের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে ৪০০ বস্তা সরকারি চাল নিয়ে লঙ্কাকাণ্ড: রহস্যজনক ভূমিকায় প্রশাসন ও ডিলার

আইয়ুব বাচ্চু, ববিতা ও ওয়ারফেজসহ ১০ গুণীজন পাচ্ছেন একুশে পদক

আপডেট সময় : ০৪:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬