ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে পেশাজীবী সমাবেশ ও মিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর সমর্থনে এক বিশাল পেশাজীবী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে এই কর্মসূচি পালিত হয়।

পুলিশ প্লাজা সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গুলশান এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ, যেমন- গুলশান ১ ও ২ নম্বর চত্বর প্রদক্ষিণ করে গুলশান গোলচত্বরে এসে শেষ হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি এই মিছিলে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসমাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কাদের গনি চৌধুরী, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, ডা. হারুন আল রশীদ, ডা. জহিরুল ইসলাম শাকিল, ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, শামীমুর রহমান, কৃষিবিদ বিপ্লব, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মো: জাকির হোসেন, খুরশিদ আলম, কামাল উদ্দিন সবুজ, নুরুদ্দীন আহমদ, একেএম মহসিন, রাশেদুল হক, সাঈদ খান, অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. রইস উদ্দিন, অধ্যাপক ডা. শফিকুল হায়দার পারভেজ, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. রফিকুল ইসলাম, সৈয়দ আলমগীর এমবিএ, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দ, ইঞ্জিনিয়ার হানিফ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, এ কে এম মুসা (লিটন), মো. বিপ্লবুজ্জামান বিপ্লব, ডা. মির্জা লুৎফর রহমান লিটন, ডা. আমিনুল বারী কানন, মো. জিয়াউল হায়দার পলাশ, সৈয়দ জাহিদ হোসেন, মো. কামরুজ্জামান কল্লোল এবং মো. তানভীরুল আলম সহ আরও অনেকে।

মিছিল শেষে অংশগ্রহণকারীরা ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে তাদের জোরালো সমর্থন ব্যক্ত করেন এবং এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে পেশাজীবী সমাবেশ ও মিছিল

আপডেট সময় : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬