ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সুবিশাল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন দলের চেয়ারপারসন তারেক রহমান। বুধবার দুপুর তিনটার দিকে বরিশাল থেকে এসে তিনি এই সমাবেশে যোগ দেন।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এই সমাবেশ সঞ্চালনা করছেন জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপন।
সমাবেশ মঞ্চে দলের চেয়ারপারসন তারেক রহমান ছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মাঠে উপস্থিত হয়েছেন। জনসমাগমে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
রিপোর্টারের নাম 






















