ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে দলটির আমিরের শোক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (তারিখ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “চিরদিনের জন্য আমাদের প্রিয় ভাই নুরুজ্জামান বাদল চলে গেলেন। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদলের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।”

মো. নুরুজ্জামান বাদল গতকাল মঙ্গলবার (তারিখ) আনুমানিক রাত ৩টায় কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমির আরও বলেন, “ইসলামী আন্দোলনের প্রতি তার অঙ্গীকার ছিল অটুট। অল্প কিছুদিন আগেই নিজের চোখের সামনে রেজাউল করিমকে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে দেখার মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী হওয়া সত্ত্বেও তিনি মনোবল হারাননি। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন, যা তার দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।”

তাঁর দাফন সম্পন্ন হবে আজ বুধবার (তারিখ) বিকেলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে দলটির আমিরের শোক

আপডেট সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬