আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার আনুষ্ঠানিকভাবে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বনানীর হোটেল শেরাটনে ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি, দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন খাতের পেশাজীবী এবং গণমাধ্যমের জ্যেষ্ঠ ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমুখী নানা অঙ্গীকার এই ইশতেহারে স্থান পেয়েছে। অনুষ্ঠানটির সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















