ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

## বরিশাল অভিমুখে তারেক রহমান: দীর্ঘ ২০ বছর পর জনসভায় ভাষণ

ঢাকা: দীর্ঘ দুই দশক পর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বুধবার (আজ) বরিশাল সফরে যাচ্ছেন। বেলা ১১টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে দুপুর ১২টায় ঐতিহাসিক বেলস পার্ক মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান তাঁর ভাষণে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির রূপরেখা তুলে ধরবেন। পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়েও আলোচনা করার সম্ভাবনা রয়েছে। তাঁর এই আগমনকে ঘিরে বরিশাল বিভাগের বিএনপি ও মিত্রজোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের প্রার্থীরাও উপস্থিত থাকবেন। প্রিয় নেতাকে একনজর দেখার এবং তাঁর বক্তব্য শোনার জন্য বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলের দিকে জড়ো হতে শুরু করেছেন। সকাল থেকেই জনসভাস্থলে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে ৬ বছরের শিশুর মৃত্যু, আহত ৫

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ০৮:৪৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬