ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাজধানীতে ফিরে মিরপুরে জামায়াত আমিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী সফর শেষে রাজধানীতে ফিরেই নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে মিরপুর এলাকায় ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মিরপুর-১০ নম্বরের কারার মসজিদ সংলগ্ন আদর্শ স্কুলের পাশ থেকে তিনি গণসংযোগ শুরু করেন। সন্ধ্যার পর পর্যন্ত মিরপুরের বিভিন্ন সড়ক ও জনপদে এই কর্মসূচি চলে। এ সময় ডা. শফিকুর রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। জামায়াত আমিরের এই প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

গণসংযোগকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং আমিরের একান্ত সচিব নজরুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মিরপুরে গণসংযোগে নামার আগে ডা. শফিকুর রহমান মঙ্গলবার দিনভর ঢাকার বাইরে ব্যস্ত সময় পার করেন। তিনি সকালে ময়মনসিংহ এবং দুপুরে কিশোরগঞ্জ ও গাজীপুর এলাকায় আয়োজিত পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা পর্যায়ের এসব কর্মসূচি শেষ করে বিকেলে সরাসরি রাজধানীতে ফিরে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

রাজধানীতে ফিরে মিরপুরে জামায়াত আমিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ১১:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬