ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ঝালকাঠিতে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা ৬ ফেব্রুয়ারি, প্রস্তুতি পরিদর্শন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আগামী ৬ ফেব্রুয়ারি ঝালকাঠি সফরে আসছেন। এদিন তিনি জেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, আমিরে জামায়াত ঝালকাঠির দুটি সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই জনসভায় আসছেন। আসন্ন নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার বিকেলে সভাস্থল পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকদের ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, তারা আশা করছেন এই জনসভায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাঠ পরিদর্শনকালে জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই এবং শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের হোঁচট: স্লটের শততম ম্যাচে হার, পিছিয়ে অলরেডরা

ঝালকাঠিতে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা ৬ ফেব্রুয়ারি, প্রস্তুতি পরিদর্শন

আপডেট সময় : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬