ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের হোঁচট: স্লটের শততম ম্যাচে হার, পিছিয়ে অলরেডরা

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইস্তানবুলে গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে লিভারপুল। এই ম্যাচটি ছিল লিভারপুল কোচ আর্না স্লটের শততম ম্যাচ, যা শেষ হলো হতাশা দিয়ে।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইংলিশ ক্লাবটি। সপ্তম মিনিটেই কর্নার থেকে হেড করে গোল করেন মারিও লেমিনা, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় লিভারপুল। কিন্তু ফ্লোরিয়ান রিটজসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড় কয়েকটি ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ফলে হতাশা নিয়েই প্রথমার্ধ শেষ করতে হয় অলরেডদের।

ইনজুরির কারণে নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার খেলতে না পারায় তার জায়গায় দায়িত্ব পান জর্জি মামারদাসভিলি। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ব্যবধান বাড়তে দেননি।

দ্বিতীয়ার্ধে গালাতাসারেই আরও একটি গোল পেলেও সেটি বাতিল হয়ে যায়। ভিক্টর ওসিমেনের গোলটি বিল্ডআপে অফসাইডের কারণে ভিএআরে বাতিল করা হয়।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল লিভারপুলও। ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে জালে বল পাঠালেও ভিএআরে দেখা যায় গোল করার সময় তার হাতে বল লেগেছিল। ফলে সেই গোলও বাতিল হয়।

আগামী সপ্তাহে নিজেদের মাঠ অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে পিছিয়ে থেকেই মাঠে নামবে লিভারপুল, যা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গর্ভাবস্থায় রোজা: মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসকের পরামর্শ

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের হোঁচট: স্লটের শততম ম্যাচে হার, পিছিয়ে অলরেডরা

আপডেট সময় : ১০:৪১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬