ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এনসিপির অভিযোগ: সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে ধানের শীষের ভোট চাইছেন, প্রশাসন ও ইসির পক্ষপাতিত্বে গণতন্ত্র হুমকিতে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করেছেন যে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে এবং সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাইছেন। তিনি মনে করেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের এমন পক্ষপাতিত্ব গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। মঙ্গলবার নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে এনসিপির নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। আমরা মনে করি, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও অভিযোগ করেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কোনো অভিযোগ জানানো হলে সে বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, একজন প্রার্থীকে শোকজ করার পরদিনই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

এনসিপির এই মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসনকে ব্যবহার করে যদি কেউ আবারও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করে, তবে মনে রাখবেন শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন না। তিনি বলেন, গত তিনটি পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে।

নাটোর-৩ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী এসএম জার্জিস কাদির তার বক্তব্যে বলেন, সিংড়ার অসংখ্য তরুণ নেশায় আসক্ত, অনেকে শিক্ষিত হয়েও বেকার বসে আছেন। তিনি প্রতিশ্রুতি দেন, মহান আল্লাহ যদি তাকে সুযোগ দেন এবং জনগণ তার ওপর দায়িত্ব অর্পণ করে, তাহলে তিনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবেন। তিনি অতীতের শুধু প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, এবার কাজ করে দেখানো হবে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন অভিযোগ করেন, প্রশাসন তাদের কথা শুনতে রাজি নয় এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে না। তিনি চট্টগ্রামের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হলেও পুলিশ বলছে লিখিত অভিযোগ না থাকায় তারা ব্যবস্থা নিতে পারছে না। মনিরা শারমিন নাটোর-৩ আসনের ভোটারদের ভাগ্যবান উল্লেখ করে বলেন, তারা এসএম জার্জিস কাদিরের মতো একজন শিক্ষককে অভিভাবক হিসেবে পেয়েছেন। তিনি নির্বাচিত হলে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবেন। তিনি ১১ দলসহ সব দলের নেতাকর্মীদের প্রতি শাপলা কলি মার্কার প্রার্থী এসএম জার্জিস কাদিরকে বিজয়ী করতে জনগণের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, যারা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চান, তাদের এই চেষ্টা সফল হতে দেওয়া হবে না। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। জনগণ ভোটকেন্দ্র দখলের চেষ্টাকে লাল কার্ড দেখাবে বলেও তিনি মন্তব্য করেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) ফয়সাল আহমেদ, জামায়াতে ইসলামীর নাটোর জেলা জামায়াতের শুরা সদস্য আফসার আলী, সিংড়া উপজেলা জামায়াতের আমির আমানুল্লাহ খান, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, পৌর সেক্রেটারি মো. মিজানুর রহমান, পৌর জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুল মন্নাফ, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি রুহুল আমীন, সিংড়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান আলী প্রমুখ। দেশজুড়ে নির্বাচনি পদযাত্রাার অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য রাসেল আহমেদ মোল্লা, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

এনসিপির অভিযোগ: সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে ধানের শীষের ভোট চাইছেন, প্রশাসন ও ইসির পক্ষপাতিত্বে গণতন্ত্র হুমকিতে

আপডেট সময় : ০৬:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬