ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: বুধবার জামায়াতের ইশতেহার ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে। আগামীকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া এই আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পেশাজীবী এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে ৬ বছরের শিশুর মৃত্যু, আহত ৫

ত্রয়োদশ সংসদ নির্বাচন: বুধবার জামায়াতের ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৫:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬