ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: এনএলএর যুগ্ম সদস্যসচিব নাজমুস সাকিবকে সাময়িক অব্যাহতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুস সাকিবকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার সংগঠনের দপ্তর সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, এনএলএর আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠনের যাবতীয় দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সাময়িক অব্যাহতির পাশাপাশি নাজমুস সাকিবকে একটি কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। সংগঠন থেকে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত আইনজীবীকে সশরীরে উপস্থিত হয়ে সংগঠনের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট মোস্তফা আজগর শরীফীর কাছে এই লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: এনএলএর যুগ্ম সদস্যসচিব নাজমুস সাকিবকে সাময়িক অব্যাহতি

আপডেট সময় : ১১:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬