ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

‘চায়ের আড্ডায়’ তরুণদের সঙ্গে জাইমা রহমান: শুনলেন আগামীর স্বপ্নের কথা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভাবনা, প্রত্যাশা ও স্বপ্ন শুনতে এক ব্যতিক্রমী ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫৫ জন তরুণ-তরুণী অংশ নেন। তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

সোমবার রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে এই আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাইমা রহমান উপস্থিত তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি কথা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে তাদের চিন্তা-ভাবনা ও আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনায় তিনি নারী ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ, ঢাকাসহ বড় শহরগুলোর যানজট সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন।

প্রচলিত সভা বা বক্তৃতামূলক আয়োজনের বাইরে এটি ছিল এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা। মেলার আদলে সাজানো এই অনুষ্ঠানে ব্যারিস্টার জাইমা রহমান প্রথম পর্বে সবার সঙ্গে বসে খোলামেলা আলোচনা করেন। এরপর তিনি কোনো নির্দিষ্ট স্থানে বসে বক্তব্য না দিয়ে উপস্থিত তরুণদের সঙ্গে হেঁটে হেঁটে কথা বলেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

এ সময় তিনি তরুণ-তরুণীদের সঙ্গে একসঙ্গে চা, চটপটি, জিলাপি ও ঝালমুড়ি উপভোগ করেন। আয়োজকদের মতে, এই অনানুষ্ঠানিক আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে এক আন্তরিক পরিবেশ তৈরি করে, যেখানে তরুণরা নির্দ্বিধায় তাদের মতামত তুলে ধরার সুযোগ পান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না: ইরানের ওপর পুনরায় হামলার স্পষ্ট ইঙ্গিত ট্রাম্পের

‘চায়ের আড্ডায়’ তরুণদের সঙ্গে জাইমা রহমান: শুনলেন আগামীর স্বপ্নের কথা

আপডেট সময় : ০৭:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬