ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

খানসামায় ২৬ হাফেজকে দস্তারবন্দী ও বিশেষ সংবর্ধনা প্রদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দিনাজপুরের খানসামা উপজেলায় পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী ২৬ জন শিক্ষার্থীকে দস্তারবন্দী বা পাগড়ি প্রদান ও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার গোয়ালডিহি সেন্টারডাঙ্গা মহির উদ্দীন শাহ্ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত রবিবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মাহফিলে কৃতি এই শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়। প্রতিষ্ঠানে সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী আলোচক আবুল কালাম Azad।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ২৬ জন শিক্ষার্থীর মাথায় আনুষ্ঠানিকভাবে সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা হিসেবে টুপি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সাধারণ সম্পাদক শাহ্ মো. আফজাল হোসেন, গোয়ালডিহি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাজ্জাদ হোসেন সাজুসহ মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা নবীন হাফেজদের ধর্মীয় ও নৈতিক আদর্শে জীবন গড়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের আরও প্রসারে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সমাজের বিত্তবানসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানটি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরানের পুলিশপ্রধানের

খানসামায় ২৬ হাফেজকে দস্তারবন্দী ও বিশেষ সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০৬:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬