ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

পটুয়াখালী-০১ আসনে গণঅধিকার পরিষদের সমর্থন পেল বিএনপি প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার পটুয়াখালীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. শহিদুল ইসলাম ফাহিম আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর প্রতি তার সমর্থন জানান এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনে বিএনপি এবং গণঅধিকার পরিষদ দীর্ঘদিনের সহযাত্রী। এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবং পটুয়াখালীর মানুষের উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় এই আসনে রাজনৈতিক সমঝোতা ও ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।

শহিদুল ইসলাম ফাহিম তার লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন যে, এই সমঝোতার ফলে পটুয়াখালী-০১ আসনে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী দল হিসেবে মাঠে কাজ করবে। তিনি বলেন, পটুয়াখালী-০৩ আসনে বিএনপি যেমন আন্তরিকতার সাথে গণঅধিকার পরিষদকে সহযোগিতা করেছে, ঠিক তেমনি পটুয়াখালী-০১ আসনেও আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে গণঅধিকার পরিষদের সকল সমর্থক ধানের শীষের পক্ষে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সমন্বয়ক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম, সদস্য সচিব শাহ আলম, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম মৃধা, উর্মি আক্তার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সহ দুমকি সদর ও মির্জাগঞ্জ উপজেলার ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরানের পুলিশপ্রধানের

পটুয়াখালী-০১ আসনে গণঅধিকার পরিষদের সমর্থন পেল বিএনপি প্রার্থী

আপডেট সময় : ০৬:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬