ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপিই সরকার গঠন করবে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নাটোর-২ আসনের নির্বাচনী লড়াইয়ে থাকা বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

সোমবার নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত ধারাবাহিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের তীব্র সমালোচনা করে দুলু বলেন, আওয়ামী লীগ দীর্ঘ প্রায় ১৮ বছর ক্ষমতায় থেকে দেশজুড়ে হত্যা, গুম ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। তারা দেশকে একটি অশান্ত জনপদে পরিণত করেছিল এবং বিরোধী মতাদর্শের মানুষের স্বাভাবিক বসবাসের অধিকার কেড়ে নিয়েছিল। এমনকি সাধারণ মানুষের মৌলিক অধিকার—ভাত ও ভোটের অধিকারও তারা হরণ করেছিল বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারেক রহমান জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নির্দেশনায় বিএনপি আগামীতে ৩১ দফার ভিত্তিতে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবে।

নিজের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে দুলু বলেন, অতীতে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নাটোরে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। নাটোরের মানুষ যদি পুনরায় তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে, তবে তিনি পূর্বের ন্যায় এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এসব পথসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং শ্রমিক নেতা শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। পথসভাগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরানের পুলিশপ্রধানের

ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপিই সরকার গঠন করবে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

আপডেট সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬