ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জামায়াতের নারী মনোনয়ন নীতি নিয়ে বিএনপির তীব্র সমালোচনা, রিজভীর প্রশ্ন: কেন নারীকে প্রার্থী করা হলো না?

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নারীদের প্রতি জামায়াতে ইসলামীর ‘অসম্মানজনক’ নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মন্তব্য নারী সমাজের জন্য অবমাননাকর এবং এটি প্রমাণ করে যে তারা ক্ষমতায় এলে নারী সমাজের দুর্দিন শুরু হবে। তিনি প্রশ্ন তোলেন, “আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?”

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে রিজভী এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা কি মন্ত্রী হননি? অথচ এখন বলেন—দলের প্রধান কোনো নারী হতে পারবে না। তাহলে কেন একজন নারীকে প্রার্থী করা হলো না?”

রিজভী জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, “জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন! নাকি অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গিয়েছিল?” তিনি জোর দিয়ে বলেন যে ডা. শফিকুর রহমানের মন্তব্য নারী সমাজকে চরমভাবে অপমান করেছে।

সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, জামায়াতের আমির পুরো নারী সমাজকে অপমান করেছেন। তিনি দাবি করেন, আইডি হ্যাক হওয়ার যে যুক্তি দেওয়া হয়েছে, তা প্রমাণ করতে না পারলে ডা. শফিকুর রহমানকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। আফরোজা আব্বাস জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে বলেন, “একাত্তরে তারা মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল।” তিনি নারীদের জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ডা. শফিকুর রহমানকে অবশ্যই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, যে আগুন জ্বলে উঠবে, সেই আগুনে জামায়াত পুড়ে ছারখার হয়ে যাবে। তিনি বলেন, “যেই মায়ের গর্ভ থেকে সবার জন্ম, সেই মায়ের জাতিকেই পায়ের নিচে রাখতে চায় জামায়াত।” বেগম সেলিমা রহমান আরও বলেন, আগামী ১২ তারিখে নারীরাই বুঝিয়ে দেবে যে নারীদের হেয় করে কোনো দল কখনোই বিজয়ী হতে পারে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সানজিদা ইসলাম তুলি

জামায়াতের নারী মনোনয়ন নীতি নিয়ে বিএনপির তীব্র সমালোচনা, রিজভীর প্রশ্ন: কেন নারীকে প্রার্থী করা হলো না?

আপডেট সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬