ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেবে না জামায়াত: সাদিক কায়েম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাস ও দুর্নীতিবাজের ঠাঁই হবে না। একটি নির্দিষ্ট দলের মতো এ দেশকে আর কখনোই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেবে না জামায়াত।

রোববার রাতে রাজধানীর শ্যামপুরে ঢাকা-৪ সংসদীয় এলাকার এক নির্বাচনী পথসভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতিতে দুর্নীতির কোনো স্থান নেই। জনগণের রায়ে ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

দেশবাসীকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো মোহে বা ধোঁকায় না পড়ে বিবেক দিয়ে বিচার করে ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিন। জামায়াত আমিরের জনকল্যাণমূলক কাজের উদাহরণ টেনে তিনি বলেন, ডা. শফিকুর রহমান বন্যা, ভূমিকম্প ও করোনাকালীন সংকটে মানুষের পাশে সবার আগে দাঁড়িয়েছেন। তাঁর যোগ্য নেতৃত্বে পরিচালিত হলে বাংলাদেশ তার সঠিক পথ হারাবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ঢাকা-৪ এলাকার স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন, এই এলাকায় গ্যাস সংকট, অনুন্নত যাতায়াত ব্যবস্থা ও জলাবদ্ধতা এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবেই দীর্ঘ সময় ধরে নাগরিকরা এসব মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে উন্নতমানের সরকারি বা বেসরকারি কোনো হাসপাতাল না থাকায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সৈয়দ জয়নুল আবেদীন আরও বলেন, অবহেলিত ঢাকা-৪ সংসদীয় এলাকাকে একটি আধুনিক ও স্মার্ট নগরীতে রূপান্তর করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্বের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ইনসাফ কায়েমের লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ সেবার সুযোগ দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ঢাকা-৪ আসন কমিটির পরিচালক আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সানজিদা ইসলাম তুলি

দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেবে না জামায়াত: সাদিক কায়েম

আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬