ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

‘শাপলাকলির’ অগ্রযাত্রা রুখতে বিলবোর্ড ছেঁড়ার অভিযোগ নাহিদ ইসলামের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা-১১ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে নিজের প্রচারসামগ্রী ভাঙচুর ও বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন ১১-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, জনসমর্থনের জোয়ার দেখে একটি স্বার্থান্বেষী ‘মাফিয়া গোষ্ঠী’ আতঙ্কিত হয়ে এই ন্যাক্কারজনক কাজ করছে।

সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই অভিযোগ করেন। তিনি জানান, রোববার রাতে রাজধানীর ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদ সংলগ্ন এলাকায় তার নির্বাচনী বিলবোর্ডগুলো ছিঁড়ে ফেলা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, তার নির্বাচনী প্রতীক ‘শাপলাকলি’র পক্ষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে একটি পক্ষ ভীত হয়ে পড়েছে। ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে তাকে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, যারা মনে করছেন এসব করে অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে, তারা চরম ভুলের মধ্যে আছেন।

নির্বাচনী এলাকার ভোটারদের ওপর আস্থা প্রকাশ করে এনসিপি আহ্বায়ক আরও বলেন, বাড্ডা, ভাটারা ও রামপুরার সাধারণ মানুষ আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে এসব অপকর্মের উপযুক্ত জবাব দেবে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

‘শাপলাকলির’ অগ্রযাত্রা রুখতে বিলবোর্ড ছেঁড়ার অভিযোগ নাহিদ ইসলামের

আপডেট সময় : ০২:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬