দেশের সকল নাগরিকের বিজয় চান জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমি শুধু জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি চাই ১৮ কোটি মানুষের বিজয়। সকলের এই বিজয়ের অংশীদার হলে আমিও তাতে বাদ পড়ব না।” সোমবার (আজ) দুপুরে কক্সবাজারে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বিজয়ী হলে কুতুবদিয়াবাসী মন্ত্রী পাবে। এখন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন, আপনারা এমপি চান নাকি মন্ত্রী চান।” তিনি তরুণ প্রজন্মকে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, “যুবক বন্ধুরা, তোমরা প্রস্তুত হও। আগামীর বাংলাদেশ তোমাদের হাতেই তুলে দেওয়া হবে।”
যারা ‘না’ ভোট দিয়ে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের প্রতিও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। জামায়াত ক্ষমতায় আসলে দেশের সম্পদ যারা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি বলেন, “যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতর থেকে সেই টাকা বের করে আনা হবে।”
রিপোর্টারের নাম 
























