ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নির্বাচনী প্রচারে সরব জামায়াত আমির: আজ কক্সবাজার-চট্টগ্রামে ৫ জনসভায় বক্তব্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে পাঁচটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। দল ও জোটের প্রার্থীদের সমর্থনে প্রচারণার অংশ হিসেবে তার এই সফর।

দলীয় সূত্র থেকে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় মহেশখালীতে প্রথম জনসভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার সদরে, দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণ (পদুয়া) এবং বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম উত্তর (সীতাকুণ্ডু) এলাকায় আয়োজিত জনসভাগুলোতে তিনি অংশগ্রহণ করবেন। দিনের শেষ জনসভাটি সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মহানগরীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ১১-দলীয় নির্বাচনী ঐক্য আয়োজন করেছে।

ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী সফর ও জনসভায় অংশ নেবেন বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যাপ্ত মজুত সত্ত্বেও পাম্পে অকটেনের হাহাকার: কারণ কী?

নির্বাচনী প্রচারে সরব জামায়াত আমির: আজ কক্সবাজার-চট্টগ্রামে ৫ জনসভায় বক্তব্য

আপডেট সময় : ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬