ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

গণতন্ত্র ও ভাগ্য নির্ধারণের দিন ১২ ফেব্রুয়ারি: সুনামগঞ্জে মিলনের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি কেবল ভোটগ্রহণের দিন নয়, এটি জনগণের ভাগ্য নির্ধারণের একটি ঐতিহাসিক মুহূর্ত। ১ ফেব্রুয়ারি রোববার ছাতক উপজেলা জমিয়তের উদ্যোগে জাউয়াবাজারে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং যেকোনো পরিবর্তনের প্রধান শক্তিও তারাই। গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। মিলন দাবি করেন, সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই সাধারণ মানুষ বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানাচ্ছেন। তিনি জানান, নির্বাচনী প্রচার-প্রচারণা দিন দিন আরও জোরদার হচ্ছে।

কলিম উদ্দিন মিলন আরও বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘকাল ধরে তাদের ন্যায্য অধিকার, ভোটাধিকার এবং মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিএনপির রাজনীতির লক্ষ্য প্রতিহিংসা নয়, বরং প্রতিটি নাগরিকের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেককে ভোট দিতে হবে এবং ভোট পাহারা দিতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

৫ আগস্টের গণজাগরণের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যেভাবে সেদিন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে এই নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মিলন আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই দেশে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের ভবিষ্যৎও বাধাগ্রস্ত হবে। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল ভোটের নয়—এটি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম।

ছাতক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আলী নুর ও মাওলানা জিয়াউর রহমান যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুব জমিয়তের সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, সাধারণ সম্পাদক ইবরাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আকমল হোসাইনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পাল্টা হামলা: ইসরাইলের জ্বালানি অবকাঠামো ও যোগাযোগ কেন্দ্রে আঘাত

গণতন্ত্র ও ভাগ্য নির্ধারণের দিন ১২ ফেব্রুয়ারি: সুনামগঞ্জে মিলনের আহ্বান

আপডেট সময় : ০৯:৫২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬