ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

লক্ষ্মীপুর-৪: ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরলেন আজাদ সোহেল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল। রোববার রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শরাফ উদ্দিন আজাদ সোহেল বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত। দলীয় ঐক্য সুসংহত করতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত হয়ে আজাদ সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন।

এছাড়া রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, লক্ষ্মীপুর-৪ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোর্শেদ, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী পটু ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়াসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বক্তারা আজাদ সোহেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পাল্টা হামলা: ইসরাইলের জ্বালানি অবকাঠামো ও যোগাযোগ কেন্দ্রে আঘাত

লক্ষ্মীপুর-৪: ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরলেন আজাদ সোহেল

আপডেট সময় : ০৪:০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬