ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পিলারে ফাটল ও জরাজীর্ণ ভবন: দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঘটনায় চরম ঝুঁকির মুখে পড়েছে চিকিৎসাসেবা। ভবনের গুরুত্বপূর্ণ পিলার ও বিমে ফাটল দেখা দেওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আতঙ্ক সত্ত্বেও প্রতিদিন শত শত রোগী ও স্বাস্থ্যকর্মী এই জরাজীর্ণ ভবনেই অবস্থান করতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দক্ষিণ পাশের একটি মূল পিলারে প্রশস্ত ফাটল সৃষ্টি হয়েছে। এছাড়া শিশু ওয়ার্ডসহ বিভিন্ন কক্ষের ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ছে নিয়মিত। হাসপাতালের ভেতরের পরিবেশ এখন অনেকটাই অনিরাপদ হয়ে পড়েছে। জরাজীর্ণ এই অবকাঠামোর কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম।

শিশু ওয়ার্ডে দায়িত্বরত নার্সরা জানান, দায়িত্ব পালনকালে প্রায়ই ছাদের অংশ বিশেষ ভেঙে নিচে পড়ে। এতে তারা নিজেরাও যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তেমনি হাসপাতালে আসা শিশু ও তাদের অভিভাবকদের মধ্যেও চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের ধসের আশঙ্কায় দিন কাটছে সবার।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, সরকারি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ দৃশ্যমান নয়। দ্রুত ভবনটির কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা না হলে অপূরণীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিকিৎসাসেবা সচল রাখার পাশাপাশি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল হাসান জানান, ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কারিগরি দল ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে কাজ শুরু করেছে। দ্রুতই এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব অর্থনীতিতে সেমিকন্ডাক্টরের রাজত্ব এবং বাংলাদেশের অপার সম্ভাবনা

পিলারে ফাটল ও জরাজীর্ণ ভবন: দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

আপডেট সময় : ০৪:০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬