ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

আড়াইহাজারে বিএনপি নেতা-সমর্থকের গাড়িতে গুলি, অল্পের জন্য রক্ষা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ-এর সমর্থক ও সাবেক ছাত্রদল নেতা আমির হোসেনের ব্যক্তিগত গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার রাতে সংঘটিত এই হামলায় গাড়ির কাঁচ ভেঙে গেলেও আমির হোসেন এবং তার সফরসঙ্গী সাদেকুর রহমান অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

ঘটনাটি ঘটে শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বাঘানগর এলাকায় আড়াইহাজার-বিশনন্দি ফেরিঘাট বাইপাস সড়কে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, আমির হোসেন কালো রঙের একটি প্রাইভেটকারে করে শ্রীনিবাসদীতে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। তার গাড়ির সামনের আসনে ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদেকুর রহমান সাদেক। বাঘানগর এলাকার শফিকুল হাজীর স’মিলের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাদের গাড়ির কাছাকাছি চলে আসে। এরপর চলন্ত অবস্থাতেই তারা গাড়ির ডান পাশের ও সামনের কাঁচ লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়। আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এই গুলিবর্ষণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব অর্থনীতিতে সেমিকন্ডাক্টরের রাজত্ব এবং বাংলাদেশের অপার সম্ভাবনা

আড়াইহাজারে বিএনপি নেতা-সমর্থকের গাড়িতে গুলি, অল্পের জন্য রক্ষা

আপডেট সময় : ০১:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬