ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

‘সাদাকে সাদা ও কালোকে কালো বলতে হবে’: সাংবাদিকদের নির্ভীক হওয়ার আহ্বান আফতাব উদ্দিন মোল্লার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সমাজ থেকে অন্যায় ও অপরাধ নির্মূলে সাংবাদিকদের আপসহীনভাবে সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা। তিনি বলেন, অপরাধী যে-ই হোক না কেন, কোনো ভয়ভীতি বা চাপের মুখে নতিস্বীকার না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

শনিবার রাতে দিনাজপুরের খানসামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আফতাব উদ্দিন মোল্লা সাংবাদিকদের পেশাগত সততার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আপনাদের দায়িত্ব হলো সাদাকে সাদা এবং কালোকে কালো বলা। সত্য প্রকাশ করতে গিয়ে যদি কোনো মহলের পক্ষ থেকে বাধা আসে, তবে সেই বাধা মোকাবিলায় আমি আপনাদের পাশে থাকব। যত বড় চ্যালেঞ্জই আসুক না কেন, ইনশাআল্লাহ আপনারা আমাকে আপনাদের সহযোদ্ধা হিসেবে পাবেন।”

একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে সমাজ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করা সম্ভব হবে। তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নিজের অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় খানসামা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও পেশাগত নানা দিক নিয়ে আলোচনা করেন। আফতাব উদ্দিন মোল্লা মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং আগামী দিনেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব অর্থনীতিতে সেমিকন্ডাক্টরের রাজত্ব এবং বাংলাদেশের অপার সম্ভাবনা

‘সাদাকে সাদা ও কালোকে কালো বলতে হবে’: সাংবাদিকদের নির্ভীক হওয়ার আহ্বান আফতাব উদ্দিন মোল্লার

আপডেট সময় : ১১:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬