ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের ভূঁইয়ার প্রার্থিতা বহাল, আব্দুল গফুরের বাতিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের অনুমতিও দেওয়া হয়েছে তাকে। তবে, একই আসনে বিএনপির আরেক নেতা আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ প্রদান করেন। মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

জানা গেছে, ঋণ খেলাপির অভিযোগের ভিত্তিতে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছিল। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন। হাইকোর্ট গত ২৫ জানুয়ারি সেই রিটের শুনানি শেষে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। হাইকোর্টের এই আদেশের পরিপ্রেক্ষিতে মোবাশ্বের আলম ভূঁইয়া ইতোমধ্যে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

পরবর্তীতে, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের অপর এক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করেন। শুনানি শেষে আপিল বিভাগ মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বহাল রাখার পক্ষে রায় দেন। পাশাপাশি, আদালত কুমিল্লা-১০ আসনে বিএনপির অন্য নেতা আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলেরও আদেশ প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের ভূঁইয়ার প্রার্থিতা বহাল, আব্দুল গফুরের বাতিল

আপডেট সময় : ১১:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬