ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মিরসরাইয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম ইমাম হোসেন (২৫)। তিনি বারইয়ারহাট পৌরসভা এলাকার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বরত। মামলায় ইমাম হোসেন ছাড়াও হৃদয় (২৫) ও রানা (২৭) নামে আরও দুই যুবককে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের একটি পুকুরপাড় সংলগ্ন বাগানে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ওই কিশোরীকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়। এমনকি মামলা না করার জন্য ভুক্তভোগীর পরিবারকেও নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে তিনজনকে আসামি করে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। প্রধান অভিযুক্ত ইমাম হোসেনকে ইতোমধ্যে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, দলীয় নেতার বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগের বিষয়ে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। বর্তমানে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় বিস্তারিত খোঁজখবর নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

মিরসরাইয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ১০:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬