ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

কিশোরগঞ্জ-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঐক্যবদ্ধ প্রয়াস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়েছেন। শনিবার রাতে কটিয়াদী উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের উপস্থিতিতে সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। দীর্ঘদিন ধরে কটিয়াদী উপজেলা বিএনপিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে যে বিভেদ চলছিল, তা নিরসনের পর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়ভাবে এ ঐক্য ধানের শীষের বিজয়ের পথে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

দলীয় সূত্রমতে, আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে নিরঙ্কুশ বিজয়ী করার লক্ষ্যে দলটির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নিয়মিত মতবিনিময় সভা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস, এই ঐক্য বজায় থাকলে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত করা সম্ভব।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, ব্যক্তিগত অবস্থান ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধানের শীষের পক্ষে জনমত গঠনে সবাই একযোগে কাজ করছেন এবং জনগণের অধিকার আদায়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে থাকবে বলে তারা অঙ্গীকার করেছেন।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় যুবদল ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি আশফাক আহমেদ জুন, সুইডেন প্রবাসী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, সাবেক উপজেলা যুবদল সভাপতি আহমদ ফারুক খোকন, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা খন্দকার আল আশরাফ মামুন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. আবুল হোসেন মোশাহিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

উল্লেখ্য, ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত শুধুমাত্র কটিয়াদী উপজেলা নিয়ে গঠিত ছিল কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন। এই আসনে আটটি নির্বাচনের মধ্যে চারটিতে বিএনপির প্রার্থীরা বিজয় অর্জন করেছিলেন। ১৯৭৯ সালে আনিসুজ্জামান খোকন এবং ১৯৯১ ও ১৯৯৬ সালে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন নির্বাচিত হন। এছাড়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির হাবিবুর রহমান দয়াল জয়লাভ করেন। এই ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনকে বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

কিশোরগঞ্জ-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঐক্যবদ্ধ প্রয়াস

আপডেট সময় : ০৯:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬