ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

গাইবান্ধা-৩ আসনে বাইসাইকেলে ঢেঁকি বেঁধে অভিনব প্রচারণায় স্কুলশিক্ষক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢেঁকি প্রতীক নিয়ে এক ব্যতিক্রমী প্রচারণায় নেমেছেন স্কুলশিক্ষক আজিজার রহমান বিএসসি। হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে তিনি নিজস্ব কৌশলে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন; পুরাতন একটি বাইসাইকেলে নিজের প্রতীক ‘ঢেঁকি’ বেঁধে হ্যান্ডমাইকের মাধ্যমে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দিচ্ছেন তার নির্বাচনি বার্তা।

আজিজার রহমান সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের মৃত রজ্জব মন্ডলের ছেলে। পেশাগত জীবনে তিনি স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। সীমিত সামর্থ্য নিয়েও তিনি তার নির্বাচনি লড়াই চালিয়ে যাচ্ছেন দৃঢ় প্রত্যয়ে।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য তার কোনো আধুনিক যানবাহন বা বড় কর্মীবাহিনী নেই। তার সম্বল বলতে একটি পুরোনো বাইসাইকেল এবং ব্যক্তিগত উদ্যোগে কেনা একটি হ্যান্ডমাইক। প্রতিদিন এই বাইসাইকেলে ঢেঁকি প্রতীক ও হ্যান্ডমাইক বেঁধে তিনি একাই বিভিন্ন গ্রাম, হাট-বাজার চষে বেড়াচ্ছেন। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং পথসভা করে নিজের প্রতিশ্রুতি তুলে ধরছেন। তার এই একক ও নিরলস জনসংযোগ কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুধু এই জাতীয় সংসদ নির্বাচনই নয়, এর আগেও আজিজার রহমান জাতীয় সংসদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যদিও তাতে তিনি জয়ী হতে পারেননি। তবে পরাজয় তাকে দমাতে পারেনি, বরং নতুন উদ্যমে তিনি আবারও ভোটের মাঠে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন।

নিজের নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে আজিজার রহমান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি সাধারণ মানুষের মধ্যে আমি ব্যাপক সাড়া পেয়েছি। আমি নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব।” তার কথায় এলাকার মানুষের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার ফুটে উঠেছে।

উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ৯৫৮টি কক্ষে ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০২ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

গাইবান্ধা-৩ আসনে বাইসাইকেলে ঢেঁকি বেঁধে অভিনব প্রচারণায় স্কুলশিক্ষক

আপডেট সময় : ০৯:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬