ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

গোপন বৈঠককারীরা দেশের শান্তি আনবে না: মুফতি রেজাউল করীম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, যারা ইসলামের নাম ব্যবহার করে গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে, তাদের মাধ্যমে দেশে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই ধরনের কর্মকাণ্ডে লিপ্তদের মাধ্যমে দেশের মানুষ শান্তি পেতে পারে না।

গত রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে রামগঞ্জ পৌর শিশু পার্কে লক্ষ্মীপুর-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। এর আগে দুপুরে তিনি কমলনগরেও একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তার বক্তব্যে বলেন, “যদি দেশের মানুষ ইসলাম ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে, তবে আল্লাহর রহমতে অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, যখন ইসলামী আন্দোলন ‘ইসলামের পক্ষে একটি বাক্স’ স্লোগান নিয়ে মাঠে নেমেছিল, তখন দেশজুড়ে ব্যাপক সাড়া পাওয়া যায়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ইসলামের নীতি-আদর্শের পরিবর্তে প্রচলিত আইন ও নীতির মাধ্যমে দেশ পরিচালনার ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের সম্মান ও আদর্শ রক্ষায় এককভাবে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে ২৫৮টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার এবং মুফতি হাবিবুর রহমান মিসবাহ। জনসভা বাস্তবায়ন কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামও বক্তব্য রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহীম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ ইমরান হোসাইন নূর, দীনি সংগঠন লক্ষ্মীপুর জেলা ছদর আলহাজ্ব রেজাউল করীম সেলিম আঠিয়াসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

গোপন বৈঠককারীরা দেশের শান্তি আনবে না: মুফতি রেজাউল করীম

আপডেট সময় : ০৮:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬