ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পদ্মায় এমআইএসটি শিক্ষার্থী নিখোঁজ: উদ্ধার তৎপরতা অব্যাহত, মেলেনি সন্ধান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এক শিক্ষার্থী। আবু নাঈম নামের এই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রবিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনাস্থলে ২৪ জন ডুবুরির সহায়তায় উদ্ধারকাজ চললেও এখনও পর্যন্ত নিখোঁজ নাঈমের কোনো সন্ধান মেলেনি।

আইএসপিআর আরও জানায়, দীর্ঘ সময় ধরে উদ্ধার তৎপরতা চললেও নিখোঁজ শিক্ষার্থীর হদিস না মেলায় উদ্বেগ বাড়ছে। বিশেষায়িত ডুবুরি দলের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ঘটনার সূত্রপাত হয় গত শনিবার, যখন এমআইএসটির নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২ এ অধ্যয়নরত ১৮ জন শিক্ষার্থীর একটি দল ভ্রমণের উদ্দেশ্যে মাওয়া ঘাট এলাকায় যায়।

সেদিন বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা একটি নৌকায় করে পদ্মা নদীতে ভ্রমণে বের হয়। নৌকাটি যখন ৪ নম্বর পিলারের কাছাকাছি একটি চরের প্রায় ৫০ মিটার দূরে পৌঁছায়, তখন তিন শিক্ষার্থী চরটিতে সাঁতার কেটে যাওয়ার উদ্দেশ্যে নৌকা থেকে নদীতে ঝাঁপ দেয়।

সাঁতার শুরু করার কিছুক্ষণ পরই তিনজনেরই সাঁতরাতে অসুবিধা বোধ হয় এবং তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এ সময় নৌকায় থাকা অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সাঁতার জানা দুজন দ্রুত পানিতে নেমে দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে তৃতীয় শিক্ষার্থী আবু নাঈমকে বাঁচানোর আগেই তিনি গভীর পানিতে তলিয়ে যান। এরপর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

পদ্মায় এমআইএসটি শিক্ষার্থী নিখোঁজ: উদ্ধার তৎপরতা অব্যাহত, মেলেনি সন্ধান

আপডেট সময় : ০৮:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬