ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

উজিরপুরে ৩৫ কওমী শিক্ষার্থীর পাগড়ি লাভ, দীনি সেবায় আত্মনিয়োগের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থীকে গত রবিবার, ১ ফেব্রুয়ারি, এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পাগড়ি প্রদান করা হয়েছে। দীনি শিক্ষা সমাপনান্তে ইলমের পতাকা ধারণের প্রতীকী এই আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

মাদ্রাসা মিলনায়তনে দুপুর ১২টায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিম উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা রেজাউল করিম খাকি এবং মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও জামি‘য়া ইসলামিয়া মহিলা ইয়াতিমখানার সভাপতি মীর মেহেদীসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে পাগড়ি প্রাপ্ত শিক্ষার্থীদের দীনি শিক্ষায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সাথে, তারা শিক্ষার্থীদের সমাজ ও উম্মাহর কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

উজিরপুরে ৩৫ কওমী শিক্ষার্থীর পাগড়ি লাভ, দীনি সেবায় আত্মনিয়োগের আহ্বান

আপডেট সময় : ০৬:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬