ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

যুবশক্তিই গড়বে আগামীর বাংলাদেশ: আফতাব উদ্দিন মোল্লা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা বলেছেন, “দেশজুড়ে আজ তরুণ প্রজন্মের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে, তা নতুন বাংলাদেশ গড়ার বার্তা বহন করছে। ইনশাল্লাহ, যুবসমাজই এই দেশটিকে নতুনভাবে গড়ে তুলবে।”

শনিবার রাতে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের চার কোটি বেকার যুবকের হাতে কেবল ভাতা নয়, বরং কর্মসংস্থানের নিশ্চয়তা তুলে দেওয়া হবে।

আফতাব উদ্দিন মোল্লা বলেন, “ভাতা দিয়ে একটি জাতিকে পঙ্গু করে দেওয়া হয়। একজন যুবককে আজীবন ভাতার উপর নির্ভরশীল করে তুললে সে কর্মবিমুখ হয়ে পড়বে।” তিনি আরও যোগ করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শাফিকুর রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে, চাকরি পাওয়ার যোগ্য প্রত্যেককে সরকারি চাকরি দেওয়া হবে এবং এক্ষেত্রে কোনো প্রকার ঘুষ বা দুর্নীতির সুযোগ থাকবে না।

তিনি বলেন, “কোনো গরিব বাবা-মা কষ্ট করে তাদের সন্তানকে গ্রাজুয়েট বা মাস্টার্স পড়ালেও, চাকরি পেতে তাদের একটি পয়সাও ব্যয় করতে হবে না।” বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, গত ৫৪ বছরে যারা এমপি-মন্ত্রী ছিলেন, তারা কেউ প্রমাণ করতে পারবেন না যে তারা একজন যুবককেও বিনা পয়সায় চাকরি দিয়েছেন। বরং চাকরির নামে টাকা নিয়ে অনেককেই চাকরি না দিয়ে টাকাও আত্মসাৎ করা হয়েছে।

যুব উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, যারা উদ্যোক্তা হতে চান বা ব্যবসায় আগ্রহী, তাদের সহজ শর্তে ব্যাংক ঋণের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, যারা বিদেশে যেতে ইচ্ছুক, তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা ও কাজের উপর বিশেষ প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে। এর ফলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা জামায়াতের আমির আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম এবং ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

যুবশক্তিই গড়বে আগামীর বাংলাদেশ: আফতাব উদ্দিন মোল্লা

আপডেট সময় : ০৬:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬