ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

অবৈধভাবে যাত্রী পারাপার: তিন রেলকর্মী বরখাস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

টাকার বিনিময়ে টিকিটবিহীন যাত্রীদের ট্রেনে ভ্রমণের সুযোগ করে দেওয়ার গুরুতর অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজারের স্বাক্ষরে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

অভিযোগ উঠেছে, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। ট্রেনের বগিতে দায়িত্বপ্রাপ্ত স্টুয়ার্ড-১ মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার-২ মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর/গার্ড-৩ মো. মোস্তাফিজুর রহমান লিমন, যিনি গার্ড গ্রেড-২, ঢাকা হেডকোয়ার্টারের অধীনে কর্মরত ছিলেন, তাদের বিরুদ্ধে অবৈধভাবে বেশ কয়েকজন যাত্রীকে অর্থের বিনিময়ে ভ্রমণের সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত একটি অভিযোগ ছড়িয়ে পড়ার পর রেল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে এবং তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালিতে বাংলাদেশি কর্মীদের বৈধতা সংকট নিরসনে রাষ্ট্রদূতের তৎপরতা

অবৈধভাবে যাত্রী পারাপার: তিন রেলকর্মী বরখাস্ত

আপডেট সময় : ০১:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬